ব্লগ কি? আমি কীভাবে এতে অর্থ উপার্জন করতে পারি?


Blogger বা Google এর দ্বারা নির্মিত সম্পর্ন একটি ওয়েবসাইট হলে ব্লগ। যেটা আপনি সহ যে কেউ সম্পর্ন ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। গুগল এর সার্ভিস হওয়ার কারণে ব্লগ অনেকটা নির্ভরশীল ও কার্যকর বলে বিশ্বের সকলের কাছে প্রমাণিত হয়েছে। অনেকে এখান থেকে ফ্রিতে ব্লগ বানিয়ে টাকা আয় করছে। তারা এতো পরিমানে টাকা টাকা আয় করছে যে তাদের এটার বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না।

আপনাকে একটি ব্লগ তৈরি করার জন্য সর্ব প্রথমে দরকার হবে একটি Google Account বা GMail Account. আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অনেক গুলো ব্লগ বানিয়ে নিতে পারবেন। আপনার যদি একটি জিমেইল বা গুগল অ্যাকাউন্ট থাকে তাহালে একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন। আর আপনার যদি জিমেইল বা গুগল অ্যাকাউন্ট না থাকে তাহালে একটি জিমেইল বা গুগল অ্যাকাউন্ট খুলে নিন।

Blogger দিয়ে আপনি সম্পর্ন ফ্রিতে ব্লগ বানাতে পারবেন। আপনার কোনো রকম টাকা পয়সা দরকার হবে না। অন্য কোনো জিনিসের ও দরকার হবে না। যেমন- হোস্টিং, থিম। এই ফ্রিতে এডসেন্স (AdSense) যোগ করে টাকা আয় করতে পারবেন।

তাহালে চলুন আর দেরি না নিচে থেকে জেনে নেই কিভাবে ব্লগ বানাবো তার নিময় গুলো।

কিভাবে ব্লগ তৈরি করবেন? (ব্লগ খোলার নিময়)

ব্লগ বানানোর জন্য আপনার প্রয়োজন হবে একটি স্মার্ট মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ। যেহেতু আমি আপনাদের মোবাইল দিয়ে ব্লগ তৈরির কথা বলছি। সেহেতু মোবাইল দিয়ে দেখাবো। আর এর সাথে আপনার প্রয়োজন হবে ইন্টারনেট ও জিমেইল বা গুগল অ্যাকাউন্ট। আমি উপরে যে বিষয় গুলো সম্পর্কে বললাম সেই বিষয় গুলো যদি আপনার থাকে তাহালে নিচের ধাপ গুলো অনুসারণ করে খুব সহজে ব্লগ বানিয়ে নিতে পারবেন।

ধাপ-১

মোবাইলে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। তবে, Chrome ব্রাউজার হলে ভালো হয়। তাই আমি আপনাদের বলবো Chrome ব্রাউজারটি ওপেন করুন। তার পরে সেটাকে নিচের ছবিতে দেখা Desktop site করে নিন। নিচের ছবিতে যেমনে দেখতে পাচ্ছেন। ঠিক সেই ভাবে।

ধাপ-২

তারপরে www.Gmail.com এ গিয়ে গুগল বা জিমেইল অ্যাকাউন্ট লগইন করুন। যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহালে এখান থেকে ও Gmail account বানিয়ে নিতে পারবেন।

ধাপ-৩

তারপরে মোবাইল থেকে Blogger.com - Create a unique and beautiful blog. It’s easy and free. এই ওয়েবসাইটে যেতে হবে।

ছবি- create your blog

ওয়েবসাইটে যাওয়ার পরে উপরের ছবির মতো একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এটাকে বলা হয় ব্লগার এর হোমপেজ। এখান থেকে আপনি CREATE YOUR BLOG এ ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন Google account login পেজ দেখতে পাবেন। গুগল অ্যাকাউন্ট পেজে আপনার জিমেইল আইডি এবং পার্সওয়াড দিয়ে লগইন করবেন। নিচের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। মনে রাখবেন এখানে সাইনআপ করা লাগবে না।

ছবি- google account login

ধাপ-৪

জিমেইল লগইন করার পরে আপনাকে Profile Name সেট করতে বলা হবে। নিচের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। এই নামটি আপনার ব্লগ আর্টিকেলে প্রাফাইল নেমে দেখাবে। নিজের পছন্দ মতো একটি নাম সিলেক্ট করে Continue to blogger বাটুনে ক্লিক করুন।

ছবি- blog profile

ধাপ-৫

Continue to blogger বাটুনে ক্লিক করার পরে নিজের ব্লগের ড্যাশবোর্ড দেখতে পাবেন। নিচের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন।

ছবি- Create new blog

তারপরে আপনি Create new blog এ ক্লিক করুন।

ধাপ-৬

Create new blog এ ক্লিক করার পরে মোবাইলের স্কিনে কিছু অপশন দেখতে পাবেন। যেমন- Title, Address, Theme. নিচের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন।

ছবি- Title, Address, Theme

তারপরে আপনি একটি Title দিবেন। URL Address দিবেন। মনে রাখবেন URL Address যেন অবশ্যয় available থাকে এমন একটি URL Address দিবেন। URL Address available না থাকলে দুই একটি সংখ্যা ব্যবহার করবেন। যেমন- ১২৩২।

URL Address যখন available হয়ে যাবে তখন লেখা আসবে this blog address is available. তারপরে নিচে থেকে যেকোনো একটি থিম সেট করতে পারবেন। পরে আপনি ইচ্ছা মতো থিম পরিবর্তন করতে পারবেন। সব কিছু সেট করার পরে Create blog অপশনে ক্লিক করে দিন।

ধাপ-৭

Create blog ক্লিক করার পরে নিচের ছবির মতো একটি অপশনে দেখতে ও পারেন আবার না ও দেখতে পারেন। যদি দেখেন তাহালে No thanks অপশনে ক্লিক করবেন।

ছবি- no thanks

ধাপ-৮

no thanks এ ক্লিক করার পরে ব্লগ বানানোর কাজ হয়ে যাবে। এবং আপনি আপনার নতুন ব্লগের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। নিচের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন।

ছবি- view blog

নিজের ব্লগটি কেমন হয়েছে সেটা দেখতে view blog এ ক্লিক করুন। তারপরে নিজের ব্লগের ড্যাশবোর্ড দেখতে পাবেন।

মনে রাখবেন মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে একই পদ্ধতিতে ব্লগ তৈরি করতে পারবেন। আমি যেহেতু আপনাদের বলেছি মোবাইল দিয়ে দেখাবে তার জন্য মোবাইলে দেখালাম। কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্লগ বানালে Desktop site করা প্রয়োজন হয় না। কারণ Desktop মানে কম্পিউটার বা ল্যাপটপ।

এবার আপনারা Posts গিয়ে Create posts থেকে আর্টিকেল লিখে পাবলিশ করতে পারেন

Md Asiqur Rahman

আমি এই ব্লগটি চালাই মুলত আমি নিত্য নতুন যা জানি যা শিখি তা আরো দশ জনের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার বয়স বর্তমানে ২৭ (২০২৩ সালে). বর্তমানে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে কর্মরত আছি। এখনও পড়াশোনা চালায় যাচ্ছি আরো ভালো কিছু করার জন্য। দোয়া করবেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Post Ad