বিগত চাকরির পরীক্ষায় আসা সকল সমার্থক শব্দ- বিসিএস, ব্যাংক, পিএসসি, প্রাইমারি

বিগত চাকরির পরীক্ষায় আসা সকল সমার্থক শব্দ

প্রতিশব্দ/সমার্থক শব্দ মানে একই অর্থ। অর্থাৎ সমার্থক বা সমার্থক শব্দ একই রকম বা অনুরূপ শব্দ। একটি শব্দ যা অন্য শব্দের মতো একই বা প্রায় একই অর্থ বহন করে তাকে সমার্থক বলা হয়। একটি শব্দ যা সমার্থক তাকে অপরটির প্রতিশব্দ বলে। ইংরেজিতে একে Synonym বলে।




অংস ---- কাঁধ, স্কন্ধ,

অকিঞ্চন ---- নিঃস্ব

অগ্নিমান্দ্যা ---- পরিপাকশক্তির অল্পতা, অজীর্ণরোগ

অছি ---- অভিভাবক

অত্যহতি ---- অতি অনিষ্ট

অত্র ---- এখানে, এই স্থানে,

অধমর্ণ ---- ঋণী, খাতক, দেনাদার

অনিন্দ্য ---- নন্দিত, নিন্দার অযোগ্য, সুন্দর, নিখুঁত

অনীক ---- ১) সৈনিক, সৈন্যদল ২) যুদ্ধ

অনুপম ---- মনোরম, উপমাহীন,

অনুশীলন ---- রেওয়াজ, মকশো, তালিম

অন্ধকার ---- তমসা, তিমির, অমানিশা, আঁধার, তম,

অপলাপ ---- গোপন, সত্য অস্বীকার, মিথ্যা উক্তি,

অপাঙ্গ ---- দৃষ্টিকোণ, কটাক্ষ, আড়চোখ,

অপোগণ্ড ---- ১) নাবালক, শিশু, অপ্রাপ্তবয়স্ক, ২) অকর্মণ্য, অপদার্থ 

অবধান ---- মনোনিবেশ, মনোযোগ,

অবিমিশ্র ---- খাঁটি, বিশুদ্ধ, ভেজালমুক্ত

অবিহিত ---- অনুচিত, অন্যায়, অবৈধ, অশাস্ত্রীয়, অন্যায্য, অকর্তব্য

অব্যুঢ় ---- অবিবাহিত

অভিনিবেশ ---- মনোযোগ

অভিলাষ ---- ইচ্ছা

অভিলাষ ---- ইচ্ছা, স্পৃহা, বাসনা, রুচি, অভিপ্রায়, বাঞ্ছা

অমরা ---- স্বর্গ

অমেয় ---- অনেক, মাপা যায়না এমন

অয়ময় (অয়স+ময়ট)  ---- লোহময়, লোহা দিয়ে তৈরি

অরুণ ---- প্রভাত সূর্য,

অরুন্তদ ---- মর্মান্তিক, মর্মভেদী, অত্যন্ত কর্কশ,

অর্বাচীন ---- নবীন, অপ্রাচীন, আধুনিক, মূর্খ

অলীক ---- ১) মিথ্যা, অসত্য, ২) ললাট, কপাল

অশীতিপর ---- আশি বছরের বেশি বয়সের ব্যক্তি

অশ্রু ---- লোর

অষ্টরম্ভা ---- ফাঁকি, অলীক বস্তু, ঘোড়ার ডিম

আকাশ ---- অম্বর, অন্তরীক্ষ, ব্যোম, শূন্য, গগন, খ

আগুন ---- অগ্নি, অনল, চিতা, পাবক, বহ্নি, বীতিহোত্র , বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি, হুতাশন, 

আটপৌরে ---- সর্বদা ব্যবহারের উপযুক্ত, পোশাকি নয় এমন, চলিত ভাষা

আড়ং ---- হাট

আথাল ---- গোয়াল, গোয়ালঘর

আনন্দ ---- উল্লাস, খুশি, আহলাদ, উচ্ছ্বাস, স্ফুরণ, হর্ষ, পুলক

আবিল ---- কলুষিত, মলিন, পঙ্কিল, ঘোলা, অস্বচ্ছ

আভরণ ---- অলংকার, গহনা, ভূষণ, গয়না

আভাষ ---- ভুমিকা, মুখবন্ধ, সম্ভাষণ,

আভাস ---- ইঙ্গিত, সংকেত, প্রতিবিম্ব,

আমন্ত্রণ  ---- আহবান, নিমন্ত্রণ, আবাহন

আলো ---- অংশু, দীপ্তি, কিরন, কর, রশ্মি, প্রভা, ময়ূখ, ভাতি, আভাস

আশী ---- সাপের দাঁত

আশীর্বাদ  ---- আশিস(spl)

আসার ---- ১) প্রবল বৃষ্টিপাত,জলকণা, জলস্রাব, ২) নিদর্শন, চিহ্ন, প্রাচীন চিহ্ন

আহব ---- যুদ্ধ

ইতি ---- শেষ, অবসান, বিরাম

ইতিকথা ---- কাহিনি,

ইত্তেফাক  ---- মতৈক্য, ঐক্যমত, চুক্তি, সমঝোতা, মিল, সামঞ্জস্য, সম্প্রীতি

ইনকিলাব ---- বিপ্লব, বিদ্রহো, আন্দোলন

উচাটন ---- উৎকণ্ঠা

উজবুক ---- আহাম্মক

উদীচি ---- উত্তর দিক

উন্মনা ---- আনুৎসুক

উপক্রম ---- সূত্রপাত

উপক্রম ---- সূত্রপাত

উপরোধ ---- অনুরোধ

উপাধান ---- বালিশ

উপাধান ---- বালিশ

উর্ণনাভ ---- মাকড়সা

উষশী ---- দিবার অবসান

উষা ---- অহনা, প্রত্যুষ,

উষ্ণীষ ---- পাগড়ি, কিরীট, মুকুট

ঋত্বিক ---- যাজক, যজ্ঞকর্তা, হোমক,

এপিটাফ ---- সমাধি ---- লিপি

ঐকতান ---- সমস্বর

ওদন ---- ভাত

কটি ---- কোমর, মাজা, কাঁকাল

কন্যা ---- আত্মজা, ঝি, তনয়া, দারিকা, দুহিতা, নন্দিনী, পুত্রী, বণিতা, বালা, মেয়ে, সুতা, স্বজা

কপর্দকহীন ---- নিঃস্ব

কপল ---- গাল, গণ্ডদেশ,

কপাল ---- ললাট,

কবুতর ---- কপোত, পারাবাত, পায়রা

কর্বুর ---- রাক্ষস

কলহ ---- ঝগড়া, বিবাদ, কোন্দল

কাদম্বিনী ---- মেঘমালা, মেঘপুঞ্জ

কান্না ---- রোনাজারি,

কারকিত ---- কৃষিকর্ম

কালাকাল ---- সুসময় ও দুঃসময়

কিণাঙ্ক ---- কড়া

কিশলয় ---- কচি পাতা

কুঁড়ি ---- কোরক, মুকুল, কলিকা

কুজ্ঝটিকা ---- কুয়াশা, কুহেলিকা, নভরোজ, নীহার,

কুড়ি ---- কোরক

কুম্ভিলক ---- চোর, তস্কর,

কুল ---- জাতি, গোত্র, প্রবর

কুশীলব ---- অভিনেতা

কুসীদজীবী ---- সুদখোর

কুহক ---- মায়া, ভেল্কি, ছলনা, ইন্দ্রজাল, প্রতারণা

কেওয়ার ---- দরজা, কপাট

কোকিল ---- অন্যপুষ্ট, কাকপুষ্ট, পিক, বসন্তদূত, কলকন্ঠ, পরভৃত

কোন্দা  ---- তালগাছের নৌকা

কোষ্ঠী ---- জন্মপত্রিকা

খদ্যোত ---- জোনাকি, জুনিপোকা

খপোত ---- বিমান, আকাশযান

গড্ডল ---- ভেড়া

গণ্ডগ্রাম ---- বৃহৎ গ্রাম

গাড়ল ---- বোকা, মেষ, ভেড়া, গড্ডল

গুড়গুড়ি ---- ফরসি, আলবোলা, তামাক সেবন পাত্র

গুবাক ---- সুপারি গাছ

গুমটি ঘর ---- প্রহরীদের ঘর

গুলতানি ---- গল্পগুজব, গালগল্প,

ঘর ---- গৃহ, নিবাস, ভবন, নিকেতন, সদর, ধাম, আগার, বাটী, আলয়, আবাস,

ঘাগু ---- ১) সেয়ানা, সুচতুর, ঝানু,

         ২) ভুক্তভোগী

         ৩) বার বার শাস্তি পেয়েছে এমন

ঘিলু ---- মগজ, মস্তিষ্ক, বুদ্ধি

ঘোড়া ---- ঘোটক, অশ্ব, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হয়, বাজী

চঞ্চু ---- ঠোঁট, ওষ্ঠ, অধর

চাঁদ ---- ইন্দু, চন্দ্রমা, নিশাকর, নিশাকান্ত, নিশাপতি, বিধু, মৃগাঙ্গ, রজনীকান্ত, , শশধর, শশী, শীতকর, সুধাকর, সোম,             হিমাংশু

চারকোল ---- কাঠকয়লা

চারপাই ---- চৌকি

চাল ---- ১) চাউল, তণ্ডুল,

         ২) রীতি, পদ্ধতি,

         ৩) মিথ্যা বড়াই 

চুল ---- কেশ, কুন্তল, অলক, চিকুর,

চোখ ---- অক্ষি, নয়ন, নেত্র, লোচন,

জঙ্গম ---- গতিশীল, চলমান, সচল,

জবজড়ং ---- পরিপাট্যহীন

জলাশয় ---- সরোবর,

জাফরি ---- চৌকা ছিদ্রের বেড়া

জাহাকুল আবাদ ---- গোলামের হাসি

জিজ্ঞাসা ---- শুধানো, পুছা, জেরা

জুলামত ---- অন্ধকার

জোড় ---- মিলন, সংযোগ, যুগল

জোর ---- শক্তি

জ্যোৎস্না ---- চাঁদের আলো, চাদনি, জোছনা, কৌমুদী, চন্দ্রকিরণ,

টিকা ভাষ্য ---- ব্যাখ্যা, বিশ্লেষণ

ট্যাবু/টাবু ---- নিষিদ্ধ

ঢেউ ---- ঊর্মি, তরঙ্গ, বীচি, কল্লোল

তক্ষক ---- ১) কাঠ খোদাই করা যার পেশা, সূত্রধর, ছুতার

           ২) দেবশিল্পী, নাট্যাধ্যক্ষ

           ৩) একধরণের প্রাণী

তয়খানা ---- ভূগর্ভস্থ কক্ষ

তরবারি ---- কৃপাণ, অসি, খড়গ, তলোয়ার, খক্ষ

তামসিক (তমস+ইক) ---- মেঘাচ্ছন্ন, আজ্ঞাত,

তাম্বুল ---- পান, নাগলতা, নাগবল্লী, নাগবল্লরী

তাম্বুলিক ---- বারুই, পান ---- ব্যবসায়ী, পঙ্কর, পর্ণকর

তুরি ---- বাজি, তুবড়ি

দক্ষ ---- নিপুণ, পটু, পারদর্শী

দেউরি ---- সিংহদ্বার, সদর প্রবেশ দরজা

দেউল ---- মন্দির, দেবালয়

দেবতা ---- সুর, অন্তর্যামী, পরমেশ,

দেহ ---- গাত্র, গা, তনু

দৌবারিক ---- দারোয়ান

দ্যুলোক ---- আকাশ, স্বর্গ

ধীমান ---- বুদ্ধিমান

ধেনু ---- গরু

নদারত ---- অভাব

নদী ---- তটিনী, সরিৎ, প্রবাহিনী, তরঙ্গিনী, শৈবালিনী, গিরি নিঃস্রাব,

নরসুন্দর ---- নাপিত

নান্দী ---- স্তুতি

নারী ---- অঙ্গনা, আওরাত, কামিনী, কান্তা, জেনানা, বামা, ভামিনী, মানবী, রমণী, রামা, ললনা, সুস্মিতা, সামন্তিনী, মহিলা,           ধনি,

নিগড় ---- বেড়ি

নিতি ---- রোজ

নির্নিমেষ ---- আপলক

নির্বন্ধ ---- বিধান

নিশিত ---- ধারালো

নীড় ---- পাখির বাসা

নীপ ---- কদম

নীর ---- পানি

পতাকা ---- কেতন, নিশাণ, ধ্বজা

পতাকিনী ---- পতাকাধারী

পথ ---- অয়ন, রাস্তা, দ্বার,

পদ্ম ---- কমল, অরবিন্দ, উৎপল, কুমুদ, পুষ্কর, নলিনী, তামরস, পঙ্কজ, সরোজ, রাজীব, কোকনদ

পয়জার ---- পাদুকা

পরিভাষা ---- সংক্ষেপনার্থ

পরিমল ---- ঘর্ষণ/পেষণজাত সুগন্ধ

পর্বত ---- অচল, অদ্রি, ক্ষিতিধর, গিরি, নগ, পাহাড়, ভূধর, মহীধর, মেদিনীধর, শৈল

পল ---- ডোবা

পাখি ---- বিহগ, বিহঙ্গ, গরুড়, খগ,

পাণি ---- হাত

পাথর ---- অশ, মণি, পাষাণ

পানি ---- অম্বু, জল, উদক, পুষ্কর, সলিল, বারি, নীর, বারি, অফ, পয়ঃ, ইরা,

পুত্র ---- নন্দন, তনয়, আত্মজ

পুষ্কর ---- জল, পানি, মেঘ, 

পুষ্প ---- ফুল, কুসুম, প্রসূন,

পৃথিবী ---- অখিল, অচলা, অবনী, উর্বী, ধরণী, ধরা, ধরিত্রী, বসুধা, বসুমতী, ভূ, মহী, মেদিনী,

প্রকর্ষ ---- উৎকর্ষ,

প্রথিত ---- বিখ্যাত

প্রাকার ---- দেয়াল, প্রাচীর

প্রীণন ---- প্রীতিসম্পাদন

ফুলদিদি ---- ভাই-বোনদের মাঝে বয়ঃক্রম অনুযায়ী পঞ্চম স্থানীয়।

বন ---- অটবি, কানন, কান্তার, গহন, বিপিন

বর্শা ---- বল্লম, শড়কি

বাঁধ ---- জাঙ্গাল

বাতাস ---- অনিল, সমীর, গন্ধবহ, পবন, বায়ু, বাত, হাওয়া, পূবন, মরুৎ, মরণত

বাতুল ---- উন্মাদ, পাগল, বায়ুরোগগ্রস্ত, খ্যাপা

বারান্দা ---- দাওয়া, রোয়াক

বিজিত ---- পরাজিত, পরাহত

বিদ্যুৎ ---- ক্ষণপ্রভা, তড়িৎ, দামিনী, বিজলী, সৌদামিনী, শম্পা, চপলা

বিধুর ---- কাতর

বিবাহ ---- পরিণয়, পাণি গ্রহণ, পাণি পীড়ন,

বিষ ---- কালকূট, গরল, জহর

বৃক্ষ ---- তরু, দ্রুম, পল্লবী, পাদপ, মহীরুহ, শিখরী, শৃঙ্গী,

ব্যাঙ ---- দাদুরী

ব্যাবসায়ী ---- বেনে

ব্রাত্য ---- পতিত, নিন্দিত,

ভ্রমর ---- ভোমরা, মৌমাছি, মধুলেহ, শিলীমুখ

মকর ---- কুমির

মক্ষিকা ---- মাছি

মন ---- চিত্ত, অন্তর, দিল

মনীষা ---- প্রজ্ঞা, তীক্ষ্ণবুদ্ধি

ময়ূর ---- শিখী, কলাপি,

মার্জার ---- বিড়াল

মুখচোরা ---- লাজুক, লজ্জাশীল

মৃগেন্দ্র ---- সিংহ

মেঘ ---- বলাহক, জলধর, জীমূত, বারিদ, নীরদ, অমুদ, ঘন, নীরধর, জলদ, অভ্র

রম্য ---- রমণীয়, মনোরম, সুন্দর, অভিরাম

রাজা ---- নৃপ, নৃপতি, ভূপতি, ভুপাল, নরেন্দ্র, মহীপতি,

রাত্রি ---- শর্বরী, রজনী, যামিনী, ত্রিযামা, নিশীথ, বিভাবরী,

লক্ষ্য ---- মনজিল, অভীষ্ট, গন্তব্য,

শকুন ---- গ, গৃধ্র

শত্রু ---- অরি, বৈরী, রিপু

শবল ---- বহুবর্ণী

শীকর ---- জলকণা,

সংসর্প ---- আঁকাবাঁকা, বিস্তৃত

সমুদ্র ---- অর্ণব, উদধি, সিন্ধু, সাগর, পারাবার, বারিধি, মকারালয়, কলত্র, আপ্লব, পাথার, গাভ,

সাদা ---- শ্বেত, সিত, শুভ্র,

সান্ত ---- সীমিত

সাপ  ---- উরগ, কাকোদর, খোপ, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, বায়ুভূক, সর্প, হরি, অহি, ফণী, নাগ, আশীবিষ

সুন্দর ---- সুচারু, সুকান্ত, শোভন, সুশ্রী, কমনীয়, মনোহর, অভিরাম,

সূর্য ---- অংশুমালী, অর্ক, আদিত্য, আফতাব, তপন, দিনকর, দিনেশ, দিবাকর, প্রভাকর, বিবস্বান, বিভাবসু, ভানু, মার্তণ্ড,          মিহির, রবি, সবিতা,

স্ত্রী ---- জায়া, অর্ধাঙ্গিনী, দয়িতা, কান্তা, না

স্বামী ---- কন্ত, দয়িত, নাথ

হরিণ ---- কুরঙ্গ, শম্বর, এণ, মৃগ

হাতি ---- রদনী, কর, কুঞ্জর, মাতঙ্গ, দ্বিপ, করন,

হিত ---- উপকার, কল্যাণ, মঙ্গল,

 

Md Asiqur Rahman

আমি এই ব্লগটি চালাই মুলত আমি নিত্য নতুন যা জানি যা শিখি তা আরো দশ জনের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার বয়স বর্তমানে ২৭ (২০২৩ সালে). বর্তমানে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে কর্মরত আছি। এখনও পড়াশোনা চালায় যাচ্ছি আরো ভালো কিছু করার জন্য। দোয়া করবেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Post Ad