রবীন্দ্রনাথ ঠাকুর

 

·      রবীন্দ্রনাথ ঠাকুর

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈলচিত্র


Ø  আমি শুনে হাঁসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে

        তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে! 

            দুই বিঘা জমি’ কবিতা-রবীন্দ্রনাথ ঠাকুর

Ø  বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান- শাহজাদপুর, পাতিশর, কালিগ্রাম ও শিলাইদহ।

Ø  রবীন্দ্রনাথ ঠাকুরেরসাধু ভাষায় রচিত সর্বশেষ উপন্যাস- চতুরঙ্গ

- চতুরঙ্গ উপন্যাসের চরিত্র-জ্যাঠামশায়,  শচীন, দামিনী, শ্রীবিলাশ।

- রবীন্দ্রনাথের সকল উপন্যাসের মধ্যে পাঠকেদের সবচেয়ে বিভ্রান্তিতে ফেলেছিল এই চতুরঙ্গ উপন্যাস।

                                     [-‘চতুরঙ্গ পত্রিকা সম্পাদনা করেন- হুমায়ুন কবির

                                                 - ‘চতুর্দশী’ কাব্য- বলাইচাঁদ মুখোপাধ্যায়

                                                 - ‘চতুষ্কোণ’ উপন্যাস- মানিক বন্দ্যোপাধ্যায় ]


Ø  রবীন্দ্রনাথ ঠাকুর ৯ টি ছদ্মনাম বহার করেন- 

1.     ভানুসিংহ ঠাকুর

2.     অকপটচন্দ্র ভাস্কর

3.     আন্নাকাসী পাকড়াশী

4.     দিকশূণ্য ভট্টাচার্য

5.     ষষ্ঠীচরণ দেবশর্মা

6.     বাণীবিনোদ বিদ্যাবিনোদ

7.     শ্রীমতি কনিষ্ঠা

8.     শ্রীমতি মধ্যমা

Ø  রূপ নারনের কূলে

                          জেগে উঠিলাম,

    জানিলাম এজগৎ স্বপ্ন নয়। 

রবীন্দ্রনাথ  ঠাকুরের ‘শেষলেখা’ কাব্যগ্রন্থের ‘রূপ নারানের কূলে’ নামক কবিতার পঙক্তি।

[‘শেষলেখা’ কাব্যের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো- সুমুখে শান্তি পারাবার; রাহুর মতন মৃত্যু; ওই মহামানব আসে; দুঃখের আধার রাত্রি বারেবারে; প্রথম দিনের সূর্য; রূপ নারানের কূলে ইত্যাদি।]

Ø  কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,

ভাই ব’লে ডাক যদি দেব গলা টিপে।

হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা

কেরোসিন শিখা বলি উঠে, এসো মোর দাদা

- পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কনিকা’ কাব্যগ্রন্থের ‘কুটুম্বিতা-বিচার’ কবিতার।

Ø  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চলিত ভাষারীতির প্রথম উপন্যাস- ‘ঘরে বাইরে’।

-ঘরে বাইরে উপন্যাসের পটভূমি- স্বদেশী আন্দোলন।

- চরিত্র: বিমলা, নিখিলেশ, সন্দীপ

Ø  ‘সে’ ছোট গল্পের লেখক- রবীন্দ্রনাথ ঠাকুর।

Ø  ‘খাপছাড়া’ ও  ‘ছড়ার ছবি’ কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

Ø  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত- 

- আধুনিক মনস্তত্ত্ব ভিত্তিক ছোটগল্প- রবিবার, শেষকথা ও ল্যাবরেটরি। এই তিনটি ছোটগল্পকে বলা হয়- তিনসঙ্গী।

-অতিপ্রকৃত ছোটগল্প- ক্ষুধিত পাষাণ, নিশীতে, মণিহার ও কঙ্কাল।

-সমাজসমস্যামূলক ছোটগল্প- দেনাপাওনা,হৈমন্তী,  রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ ও অনধিকার প্রবেশ।

Ø  বাংলা সাহিত্যার প্রথম পত্রসংকলন- য়ুরোপ প্রবাসীর পত্র

Ø  রবীন্দ্রযুগের সূচনা হয় যে পত্রিকার মাধ্যমে- ভারতী

Ø  সত্য যে কঠিন,

কঠিনেরে ভালোবাসিলাম,

সে কখনো করে না বাঞ্চনা - রূপ নারানের কূলে কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

Ø  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি-

-               য়ুরোপপ্রবাসীর পত্র

-               য়ুরোপপ্রবাসীর ডায়রি

-               জাপান যাত্রী

-               যাত্রী

-               রাশিয়ার চিঠি

-               জাপানে পারস্যে

-               পথে ও পথের প্রান্তে

-               পথের সণ্চার

Ø  রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ- ‘বিশ্বপরিচয়’

-               ‘বিশ্বপরিচয়’ গ্রন্থে রবীন্দ্রনাথ বহু পরিভাষা প্রস্তুত করেন এবং বৈজ্ঞানিক প্রসঙ্গের উপযোগী ভাষারীতি প্রয়োগ করেন।

Ø  ‘বাজে কথা’ প্রবন্ধটি রবীন্দ্রনাথের ‘বিচিত্র প্রবন্ধ’ গ্রন্থের অন্তর্গত।

Ø  ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন প্রেমিক বলেছেন।

-               ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরি রচিত ‘সংস্কৃতির কথা’ গ্রন্থের অন্তর্গত।

Ø  রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্যরচনা ‘সভ্যতার সংকট’ প্রবন্ধ। 

-               এই প্রবন্ধে ইউরোপীয় সভ্যতা ও ভারতবর্ষে ইংরেজ শাসনের তীব্র সমালোচনা ও মানবতার প্রতি আস্থা প্রকাশিত হয়েছে। 

-               ‘ঐ মহামানব আসে’ গানটি এই প্রবন্ধের অন্তর্ভুক্ত। 

-               ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’- সভ্যতার সংকট

Ø  রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত-

-               কবিতা: হিন্দু মেলার উপহার

-               কাব্যগ্রন্থ: কবি-কাহিনি

-               নাটক: বাল্মীকি প্রতিভা

-               উপন্যাস: বৌ-ঠাকুরাণীর হাট

-               ছোটগল্প: ভিখারিণী

-               প্রবন্ধগ্রন্থ: বিবিদপ্রসঙ্গ

Ø  রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত ‘রাজর্ষি’ উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে রচনা করেন ‘বিসর্জন’ নাটক। 

-               ‘বিসর্জন’ নাটকে গোমতী নদীর উল্লেখ আছে।

-               ‘বিসর্জন’ নাটকের চরিত্র: জয়সিংহ, রঘুপতি, অপর্না। 

-               ‘বিসর্জন’ নাটকটি রচিত- অমিত্রাক্ষর ছন্দে।

Ø  রবীন্দ্রনাথের 

নৃত্যনাট্য

-               শ্যামা

-               নটীর পূজা

-               চণ্ডালিকা

-               চিত্রাঙ্গদা

কৌতুক নাটক

-               চিরকুমার সভা

-               বিকুন্ঠের উইল

-               গোড়ায় গলদ

-               শেষরক্ষা

Ø  রবন্দ্রনাথ ঠাকুরের ‘বোঠাকুরাণীর হাট’ উপন্যাস অবলম্বনে রচিত নাটক- প্রায়শ্চিত্ত।

-               প্রকাশিত হয় -১৯০৯

-               ‘প্রায়শ্চিত্ত’ নাটকটিকে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক।

-               ‘প্রায়শ্চিত্ত’ নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ ‘পরিত্রাণ’ নাটক। প্রকাশিত হয় ১৯২৯।

Ø  রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘আকাশ-প্রদীপ’ কাব্যগ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্তকে উতসর্গ করেন।

-               ‘আকাশ-প্রদীপ’ কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় শৈশবস্মৃতি ও জাবন সায়াহ্নের অনুভুতি প্রাকশ পেয়েছে।

-               ‘গোধুলিতে নামলো আঁধার’ কবিতাটিকে ‘আকাশ-প্রদীপ’ কাব্যগ্রন্থের মূল সুর বালা হয়।

Ø  রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ ছোটগল্পটি প্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।

এই ছোটগল্পের কিছু উক্তি হলো-

-               ‘জাষ্ঠ্যের খররোদ্রই তো জৈষ্ঠ্যের অশ্রুশূন্য রোদন।’

-               ‘আমি পাইলাম ইহাকে পাইলাম।’

-               ‘সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।’

Ø  মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই- রবীন্দ্রনাথের ‘প্রাণ’ কবিতার পঙক্তি।

-               ‘প্রাণ’ কবিতাটি রবান্দ্রনাথ ঠাকুরের ‘কড়ি ও কোমল’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

Ø  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিত উপন্যাস- চোখের বালি।

-               ‘চোখের বালি’ উপন্যাস রচনার মাধ্যমেই বাংলা উপন্যাসে নতুন ধারা প্রবহের শুরু হয়। এই উপন্যাসেই প্রথম সমসাময়িক সমাজের চরিত্র ব্যবহার করেন। রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনীর ভার পরিহার করে ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসেবে ব্যবহার করেন। 

-               ‘চোখের বালি’ উপন্যাসের চরিত্র: বিনোদিনি; মহেন্দ্র; আশালতা; বিহারী; রাজলক্ষ্মী

 

উপন্যাস- 

-               দুই বোন        

-               বউ-ঠাকুরানীর হাট

-               চোখের বালি

-               ঘরে-বাইরে

-               প্রজাপতির নির্বন্ধ

-               চতুরঙ্গ

-               চার অধ্যায়

-               যোগাযোগ       

-               মালঞ্চ

-               রাজর্ষি

-               গোরা

-               শেষের কবিতা

-               নৌকাডুবি

 

কাব্যগ্রন্থ- 

-               সন্ধ্যাসংগীত

-               প্রভাতসংগীত

-               ছবি ও গান

-               ভানুসিংহ ঠাকুরের পদাবলী

-               কড়ি ও কোমল

-               মানসী

-               সোনার তরী

-               নদী

-               চিত্রা

-               চৈতালি

-               কণিকা

-               কথা

-               কাহিনী

-               কল্পনা

-               ক্ষণিকা

-               নৈবেদ্য

-               স্মরণ

-               শিশু

-               উৎসর্গ

-               খেয়া

-               গীতাঞ্জলি

-               গীতিমাল্য

-               গীতালি

-               বলাকা

-               পলাতকা

-               শিশু ভোলানাথ

-               পূরবী

-               লেখন

-               মহুয়া

-               বনবাণী

-               পরিশেষ

-               পুনশ্চ

-               বিচিত্রিতা

-               শেষ সপ্তক

-               বীথিকা

-               পত্রপুট

-               শ্যামলী

-               খাপছাড়া

-               ছড়ার ছবি

-               প্রান্তিক

-               সেঁজুতি

-               প্রহাসিনী

-               আকাশপ্রদীপ

-               নবজাতক

-               সানাই

-               রোগশয্যায়

-               আরোগ্য

-               জন্মদিনে

-               ছড়া

-               শেষ লেখা

-               স্ফুলিঙ্গ

 

গল্পগ্রন্থ-

-               গল্পগুচ্ছ

-               গল্পসল্প

-               তিনসঙ্গী :       রবিবারল্যাবরেটরিশেষ কথা

-               লিপিকা

 

নাটক-


-               শারদোৎসব           

-               মুকুট

-               প্রায়শ্চিত্ত

-               রাজা

-               অচলায়তন

-               ডাকঘর

-               ফাল্গুনী

-               গুরু       

-               অরূপরতন

-               মুক্তধারা   

-               রক্তকরবী

-               শোধবোধ

-               গৃহপ্রবেশ  

-               নটীর পূজা

-               পরিত্রাণ

-               তাসের দেশ          

-               তপতী     

-               কালের যাত্রা

-               বাঁশরি     

-               মুক্তির উপায়         

-               ঋণশোধ

-               চণ্ডালিকা


প্রহসন

-               গোড়ায় গলদ   

-               বৈকুণ্ঠের খাতা

-               চিরকুমার-সভা

-               শেষরক্ষা

 

গীতিনাট্য-

-               বাল্মীকিপ্রতিভা

-               মায়ার খেলা

-               বসন্ত

-               শেষ বর্ষণ

-               নটরাজ

-               নবীন

-               শাপমোচন

-               প্রকৃতির প্রতিশোধ

 

নৃত্যনাট্য-

-               শ্রাবণগাথা

-               নৃত্যনাট্য চিত্রাঙ্গদা

-               নৃত্যনাট্য চণ্ডালিকা

-               শ্যামা

 

কাব্য-নাটক-

-               রাজা ও রানী

-               বিসর্জন

-               চিত্রাঙ্গদা

-               মালিনী

 

নাট্য-কবিতা-

-               বিদায়-অভিশাপ      

-               কাহিনী

 

 

 

Md Asiqur Rahman

আমি এই ব্লগটি চালাই মুলত আমি নিত্য নতুন যা জানি যা শিখি তা আরো দশ জনের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার বয়স বর্তমানে ২৭ (২০২৩ সালে). বর্তমানে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে কর্মরত আছি। এখনও পড়াশোনা চালায় যাচ্ছি আরো ভালো কিছু করার জন্য। দোয়া করবেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Post Ad